মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আজ বরিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান।
পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির আহবায়ক শামীম মিয়া মৃধা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডঃ রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ বিএনপির বিভিন্ন নের্তৃবৃন্দ। এর আগে মঠবাড়িয়ার ১১ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সহস্রাধিক নের্তৃবৃন্দ মিছিল সহ সমাবেশে যোগ দেন।