রাজশাহীর মোহনপুরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
আপডেট সময় :
২০২৫-১১-০৭ ২২:১৭:৩১
রাজশাহীর মোহনপুরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৭ নভেম্বর) বিকালে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি তার বক্তব্যে ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স