আইনজীতিদের নিয়ে মেজবাহ উদ্দিন ফরহাদের দেয়া কু-রুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে মুলাদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
আপডেট সময় :
২০২৫-১১-০৬ ২১:২৯:৪৫
আইনজীতিদের নিয়ে মেজবাহ উদ্দিন ফরহাদের দেয়া কু-রুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে মুলাদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
মুলাদী প্রতিনিধিঃ বাবুগজ উপজেলায় বিএনপির উঠান বৈঠকে আইনজীবিদের নিয়ে কু- রুচিপূর্ব বক্তব্য দেয়ায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মুলাদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে কোন্দল সৃষ্টি করার জন্য হিজলা-মেহেন্দীগঞ্জের সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ একটি উঠান বৈঠকে সারাদেশের আইনজীবিদের নিয়ে যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহার সহ ক্ষমা না চাইলে তার বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় নেতাকর্মীরা মেজবাহ উদ্দিন ফরহাদকে বরিশালের যেখানেই পাবে সেখানেই তাকে প্রতিহত করার ঘোষনা দেন। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সিনিয়র যুগ্ন- আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, যুগ্ন-আহবায়ক অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, পৌরসভা শ্রমীকদল সাধারন সম্পাদক মাসুদ খান রিকু, বিএনপি নেতা সামসুল হুদা রুমন, ১নং ওয়াড বিএনপি নেতা নাসির মুন্সি, রুবেল সরদার, ২নং ওয়ার্ড বিএনপি নেতা রফিকুল আলম খান, নাসির উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোশারফ হোসেন নান্নু মল্লিক, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা আনোয়ার হোসেন পিন্টু, মোরশেদ সিকদার, বাহাউদ্দিন চৌকিদার, মিজানুর রহমান, টিটু, ফরহাদ দরজি, আলম রানার, আলম বেপারী, তোফায়েল খান, কাজী জহির, সবুজ মাতুব্বর, আমিনুল ইসলাম, সালাম, হুমায়ুন কবির, যুবদল নেতা ইদ্রীসুর রহমান অপু, ইকবাল হোসেন, কালাম, পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা তামিম মল্লিক সহ ওয়াড বিএনপির নেতৃবৃন্দ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স