ঢাকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জ এনা ও রয়েল কোচ দু বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও আহত ৩০জন


আপডেট সময় : ২০২৫-১১-০৪ ২০:৪৪:৫০
হবিগঞ্জ এনা ও রয়েল কোচ দু বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও আহত ৩০জন হবিগঞ্জ এনা ও রয়েল কোচ দু বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও আহত ৩০জন
 
লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: 
 
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০জন যাত্রী। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৪-নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী এনা বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি রয়েল কোচ পরিবহন নামে অপর আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩জন মারা যান। আহত হন ও অন্তত ২৫ থেকে ৩০জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

 
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।ৎএ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোমেন উদ্দিন চৌধুরী বলেন, আহদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
 
 
 



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ