কালকিনিতে পরিদর্শন করলেন নবাগত মাদারীপুর জেলা প্রশাসক আফছানা বিলকিস
আপডেট সময় :
২০২৫-১১-০৪ ১৬:৫৯:১৫
কালকিনিতে পরিদর্শন করলেন নবাগত মাদারীপুর জেলা প্রশাসক আফছানা বিলকিস
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফছানা বিলকিস কালকিনি উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। আজ মঙ্গলবার দুপুরে কালকিনি থানা থেকে শুরু করে পৌরসভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন শেষে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীনের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসক আফছানা বিলকিস মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ হাবিবুল আলম উপ-পরিচালক স্থানীয় সরকার ,ফাতিমা আজরিন তন্বী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম,উপ-সহকারী প্রকৌশলী তনু চন্দ্রসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।
এ সময় উপজেলার ৩৫ দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রত্যেকে সাড়ে ১৪ কেজি করে শুকনা খাবার বিতরণ করেন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স