ঢাকা , শনিবার, ১৪ মার্চ ২০২৬ , ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে দুম্বার মাংস এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা

কাউখালীতে দুম্বার মাংস এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা


আপডেট সময় : ২০২৫-১০-৩১ ১০:৫৩:০৭
কাউখালীতে দুম্বার মাংস এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা কাউখালীতে দুম্বার মাংস এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা
কাউখালী প্রতিনিধি। 

সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত কোরবানির দুম্বার মাংস সমাজের অসহায় হতদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল থেকে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০টি এতিমখানা ও মাদ্রাসায় সরে জমিনে উপস্থিত হয় এতিমদের হাতে কোরবানির দুম্বার মাংস তুলে দেন।
উপজেলা নির্বাহী অফিসার জানান, এ বছর খুবই কম বরাদ্দ পাওয়া গেছে যা এতিমখানার তুলনায় খুবই অপ্রতুল।প্রাপ্ত বরাদ্দ উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান জানান, আমরা সৌদি আরব সরকার কর্তৃক ১৪ কাটুন কুরবানীর দুম্বার মাংস বরাদ্দ পেয়েছি। তা উপজেলা বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও সমাজের অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,৩১/১০/২০২৫।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ