ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুর ইয়াকুবিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-২৯ ১৭:৪০:০৪
পিরোজপুর ইয়াকুবিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পিরোজপুর ইয়াকুবিয়া ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মধুপুর উপজেলা শাখার উদ্যোগে “জুলাই স্মৃতি কুইজ প্রতিযোগিতা–২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় পিরোজপুর ইয়াকুবিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা ছাত্রশিবির সভাপতি ইমরান খান।
প্রধান আলোচক ছিলেন ৪নং কুড়াগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের সাহিত্য সম্পাদক মামুন মিয়া, ৪নং কুড়াগাছা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম, ও কুড়াগাছা ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি সুজন মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আবুল বাশার, ইয়াকুবিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা।
বক্তারা বলেন, “জ্ঞানই আলোর উৎস। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠলে তরুণ প্রজন্ম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। ইসলামী ছাত্রশিবির শুধু শিক্ষার বিস্তারেই নয়, চরিত্র গঠন ও নেতৃত্ব তৈরিতেও কাজ করছে।
প্রধান অতিথি ইমরান খান বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে সৎ চিন্তা, ইসলামী মূল্যবোধ ও জ্ঞানের চর্চা জাগিয়ে তুলতে হবে।”

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের তালিকা:
১. মোঃ মাহমুদুল হাসান – ৯ম
২. মোছাঃ তানহা খাতুন – ১০ম
৩. নোমান মিয়া – ৬ষ্ঠ
৪. সানজিদা খাতুন – ১০ম
৫. মোছাঃ সুমাইয়া খাতুন – ৬ষ্ঠ
৬. জনাইদ হোসেন – ৭ম
৭. মোছাঃ ফাতেমা খাতুন – ৭ম
৮. মোঃ মমিনুল ইসলাম – ৬ষ্ঠ
৯. মোছাঃ সাদিয়া খাতুন – ৯ম
১০. মোঃ রুমান – ৮ম
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মধুপুর উপজেলা শাখা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ