ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে নারী কৃষক দলের দিনব্যাপী হোম লেভেল প্রশিক্ষণ অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-১০-২৯ ১৬:৩৯:০২
কাউখালীতে নারী কৃষক দলের দিনব্যাপী হোম লেভেল প্রশিক্ষণ অনুষ্ঠিত কাউখালীতে নারী কৃষক দলের দিনব্যাপী হোম লেভেল প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি 

পিরোজপুরের কাউখালীতে বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি হলরুমে ২০২৫/২৬ অর্থ বছরে রবি মৌসুমে এসএসিপি প্রজেক্ট এর আওতায় নারী কৃষক দলের দিনব্যাপী লেভেল প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, কৃষি অধিদপ্তর বরিশাল অঞ্চলের এসএসিপির প্রজেক্ট অফিসার মোঃ রিফাত সিকদার। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। প্রশিক্ষণে উপজেলার ৪০ জন মহিলা কৃষকরা অংশগ্রহণ করেন।

 প্রশিক্ষণে কৃষাণীদের ফসল সংগ্রহের ব্যবস্থা, প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদিত কৃষি পণ্যের মূল্য সংযোজনসহ ঘরোয়া পদ্ধতিতে জ্যাম, জেলি, আচার, মোরব্বা তৈরির কলাকৌশল বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। ঘরোয়া পরিবেশে অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করার প্রশিক্ষণ প্রদান করা হয়।

বার্তা প্রেরক,
রিয়াদ মাহমুদ সিকদার।
কাউখালী, পিরোজপুর।
তারিখ,২৯/১০/২০২৫।



নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ