ভেড়ামারায় পদ্মা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-১০-২৯ ১১:৫৩:১২
ভেড়ামারায় পদ্মা নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদী থেকে লিটন (৩০) নামের ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা এলাকায় পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
নিহত লিটন একই ইউনিয়নের রায়টা ঘোষপাড়া এলাকার মৃত জামরুল ঘোষের ছেলে এবং তিনি পেশায় কসমেটিকস ব্যবসায়ী ছিলেন।
পুলিশ বলছে, নিহত লিটনের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে রাজশাহীর বাঘায় পদ্মার চরের জমি দখলকে কেন্দ্র করে কাঁকন ও মণ্ডল বাহিনীর মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। এতে স্থানীয় দুই যুবক নিহত হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনার পর থেকে লিটনও নিখোঁজ ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স