ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে আইন আছে, সালমান শাহকে মারছি কি না প্রশাসন খুঁজে বের করুক : আজিজ মোহাম্মাদ ভাই


আপডেট সময় : ২০২৫-১০-২৬ ১৭:২৮:২৩
দেশে আইন আছে, সালমান শাহকে মারছি কি না প্রশাসন খুঁজে বের করুক : আজিজ মোহাম্মাদ ভাই দেশে আইন আছে, সালমান শাহকে মারছি কি না প্রশাসন খুঁজে বের করুক : আজিজ মোহাম্মাদ ভাই
আকাশ নিবির, ক্রাইম রিপোর্টার
 
বাংলা সিনেমার আইকন সালমান শাহর অপমৃত্যু মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেওয়ায় নতুন করে আলোচনায় এসেছে তার মৃত্যু রহস্য। বের হয়ে আসছে একের পর এক ঘটনা, নায়কের অকালপ্রয়াণ ঘিরে তৈরি হচ্ছে নানান জল্পনা। এই জনপ্রিয় নায়কের মৃত্যুর ২৯ বছর পর আদালত অবশেষে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন। ঢাকা শহরের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক।
 
 
মামলাটিকে রমনা থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও  তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন এই আদেশে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। এই মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক হলেও অন্যতম আসামী হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই।
 
 
প্রায় একযুগ আগে শাহবাগ আজিজ সুপার মার্কেট এর নীচ তলা একটি দোকানে কাকতালীয় ভাবে দেখা হয় বাংলার আলো নিউজের ক্রাইম রিপাের্টার আকাশ নিবিরের সাথে। তখনই একান্ত স্বাক্ষাৎকারে সালমান শাহ হত্যার মূল পরিকল্পনাকারী ও আসামী প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই বলেন, 'দেশে আইন আছে, সালমান শাহকে মারছি কি না প্রশাসন খুঁজে বের করুক।' তিনি সরাসরি সালমান শাহকে হত্যার কথা স্বীকার না করে বলেন, এ সব ভিত্তিহীন কথা আমাকে ফাঁসানোর জন্য বলছেন। তবে আমি সালমান শাহ'র হত্যার সাথে কখনোই জড়িত ছিলাম না। কে বা কে তাকে মেরে ফ্যানের সাথে মেরে ঝুলিয়ে রেখেছেন।'
 
একাধিক খবর চাউর হয়েছে, আজিজ মোহাম্মাদ ভাই একাধিক নায়িকার সম্পর্কে জড়িয়েছিলেন? তখন এই প্রযােজক মুখে একটি কাপড় দিয়ে আর হাত দেখিয়ে হাসতে হাসতে বলেন, আমার চেহারা বুড়ো হয়েছে কিন্তু হাত দেখেন কচি। অল্প বয়সের নারীদের সাথে প্রেমের সম্পর্কে থাকলেই এমনটা হয়। প্রেম করা খারাপ কিছু নয়। আমি হঠাৎ হয়তো মারা যাবো কিন্তু কখনো বুড়ো হবো না।' এরপর আর কোন প্রশ্নের উত্তর না দিয়ে তিনি তার ম্যানেজারের সঙ্গে রুম থেকে বেড়িয়ে যান। তবে অনেকের মন্তব্যে শেষ বয়সে যদি একবার এই প্রযোজক বলে যেতেন তিনি এই হত্যার সাথে জড়িত ছিলেন। আবার অনেকের মন্তব্য এমন, তিনি স্বীকার না করলেও হয়তো বাংলাদেশের প্রশাসন ঠিকই এর সতত্যা খুঁজে বের কবরে বলে আশাবাদী সালমান শাহের ভক্ত অনুসারীরা। 
 
মামলায় সালমান শাহ'র স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মাদ ভাই ছাড়াও অন্য ৯ জন আসামি আছেন— লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ। 
 
 
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় সালমান শাহর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। যদিও প্রথম দিকে এটিকে ‘অপমৃত্যু’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, তবে পরবর্তীতে, ২৯ বছর পর এই মামলাটি নতুন করে হত্যা মামলায় পরিণত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : banglaralonews

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ