নবীগঞ্জে হাওর থেকে নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
আপডেট সময় :
২০২৫-১০-২৫ ১৭:৪৪:২৯
নবীগঞ্জে হাওর থেকে নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার
স্বপন রবি দাস,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়বাখইর ইউনিয়নের শৈলাগড় হাওর থেকে নিখোঁজের দুই দিন পর বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাসের (৭৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
পুলিশ জানায়, নিহত মানিক লাল দাস উপজেলার সোনাপুর গ্রামের মৃত রমেশ দাসের ছেলে। তিনি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন (বুধবার) তাঁর পরিবার নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা হাওরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স