ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ'বৈধ আমদানী নি'ষিদ্ধ প'ন্য আ'তশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্র'সাধনী প'ন্য উ'দ্ধার করেছে র‌্যা'ব।


আপডেট সময় : ২০২৫-১০-১৬ ১৬:৫৮:২৪
অ'বৈধ আমদানী নি'ষিদ্ধ প'ন্য আ'তশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্র'সাধনী প'ন্য উ'দ্ধার করেছে র‌্যা'ব। অ'বৈধ আমদানী নি'ষিদ্ধ প'ন্য আ'তশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্র'সাধনী প'ন্য উ'দ্ধার করেছে র‌্যা'ব।
বিশেষ প্রেস বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক

গতকাল ১৫/১০/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৫.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন চট্রগ্রাম টু ঢাকাগামী মাতুয়াইল সান্টু তেলের পাম্প এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। উক্ত চেকপোস্টে এসএ পরিবহন এর একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে আনুমানিক ৬,৮৪,০০০/- (ছয় লক্ষ চুরাশি হাজার) টাকা মূল্যমানের ১৩৫৯০ পিস আতশবাজী, ১,৭২,৮০০/- (এক লক্ষ বাহাত্তর হাজার আটশত) টাকা মূল্যমানের ৪৩২০ পিস মেহেদী, ১,৫১,২০০/- (এক লক্ষ একান্ন হাজার দইশত) টাকা মূল্যমানের ৪৩২ পিস ওলিভ অয়েল, ১,৬৪,৩০০/- (এক লক্ষ তিনশত) টাকা মূল্যমানের বিভিন্ন প্রকারের ৩৩৭ পিস শ্যাম্পু, ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ৭২০ পিস ফেইস ওয়াস, ৩,৩৫,০০০/- (তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার) টাকা মূল্যমানের ৩৫০ বক্স চকলেট, ৬,১২,০০০/- (ছয় লক্ষ বারো হাজার) টাকা মূল্যমানের ৬১২ পিস শাড়ী, ৩,৯০,০০০/- (তিন লক্ষ নব্বই হাজার) টাকা মূল্যমানের ২৬০ পিস চাদর ও ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা মূল্যমানের ৬ ব্যান্ডেল থ্রী পিস কাপড় সর্ব মোট ২৫,২৪,৩০০/- (পঁচিশ লক্ষ চব্বিশ হাজর তিনশত) টাকা মূল্যমানের অবৈধ আমদানী নিষিদ্ধ পন্য উদ্ধার করে। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশ থাকে যে, দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ চোরাইকারবারীরা অবৈধ আমদানী নিষিদ্ধ পন্য আতশবাজি, বিদেশী কাপড়, চকলেট ও প্রসাধনী পন্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।

তাপস কর্মকার
সিনিঃ সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০
অধিনায়কের পক্ষে
মোবাইল-০১৭৭৭-৭১১০০৮


-------xxxxxxxxxxxxx------------
_____________________________
RCMC & MEDIA CELL
Rapid Action Battalion-10
Cell: ‪+8801847474393‬
Cell: ‪+8801847474394

 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ