ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গণধর্ষণ মামলার আসামি মশিউর রহমান পুলককে গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-১৩ ১৭:৪০:২৮
গণধর্ষণ মামলার আসামি মশিউর রহমান পুলককে গ্রেফতার। গণধর্ষণ মামলার আসামি মশিউর রহমান পুলককে গ্রেফতার।

 

নিজস্ব প্রতিবেদক
গণধর্ষণ মামলার আসামি মো: মশিউর রহমান পুলক (২৬)’কে ফরিদপুর কোতয়ালী হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০। 
গত ০১/০৬/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় ফরিদপুর জেলার নিউমার্কেট এলাকায় ভিকটিম (২০)’কে আসামি মো: মশিউর রহমান পুলক (২৬) জানায় যে, ভিকটিমের স্বামী অন্য একটি মেয়ে নিয়ে ফরিদপুর গুলবাগ একটি আবাসিক হোটেলে অবস্থান করিতেছে। উক্ত সংবাদ পেয়ে ভিকটিম মো: মশিউর রহমান পুলক’কে নিয়ে আবাসিক হোটেলে পৌছালে আসামি প্রতারণার মাধ্যমে ভিকটিমকে হোটেলের একটি কক্ষে আটকে রাখে। একই তারিখ বিকাল ১৬.০০ ঘটিকা হতে গত ০২/০৬/২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি মো: মশিউর রহমান পুলক’সহ অপরাপর আসামিরা হোটেল কক্ষে প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি মো: মশিউর রহমান পুলক (২৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।



ভিকটিম নিজেই ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ০৬, তারিখ- ০৫/০৬/২০২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।



এরই ধারাবাহিকতায় গতকাল ১২/১০/২০২৫ তারিখ রাত আনুমান ২৩.২৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো: মশিউর রহমান পুলক (২৬), পিতা- সামাদ @ ইউনুসুর রহমান, সাং- গুহলক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ