ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে : এমরান আহমদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৬ ২১:১৪:৪৬
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে : এমরান আহমদ চৌধুরী আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে : এমরান আহমদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে সর্বস্তরের জনগণ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।

 
তিনি বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষ বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের আমলে দুঃশাসন, দুর্নীতি ও দমন-নিপীড়নে অতিষ্ঠ ছিল। জুলাই আগষ্টের পর মানুষ ধানের শীষের বিশ্বাস করে।

 
সোমবার ২ নং গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 
এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক আইনুল ইসলাম রেকলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতান আহমদ মজনু।
 
 
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুজিবুর রহমান মলিক, জায়েদা বেগম, কামাল আহমদ, ইউপি সদস্য, আব্দুর রাজ্জাক, মহিলা ইউপি সদস্য দিলারা আক্তার, রায়হান মিয়া,আঙুর মিয়া, মতিন মিয়া, কামাল মিয়া প্রমূখ।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ