ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দয়ায় জোর পূর্বক বাড়ি দখলের অভিযোগ


আপডেট সময় : ২০২৫-১০-০৪ ১৮:৫২:০৫
কেন্দয়ায় জোর পূর্বক বাড়ি দখলের অভিযোগ কেন্দয়ায় জোর পূর্বক বাড়ি দখলের অভিযোগ
 
স্টাফ রিপোর্টারঃ 
 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে জোর করে বাড়ি ও জমি দখলের অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী ও রেহানা আক্তারের বিরুদ্ধে।
 
এই ঘটনায় নোয়াদিয়া গ্রামের মোঃ শান্ত মিয়া (৩৮) কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, লস্করপুর মৌজার দাগ নং ১২২৬ (নতুন) ও ১১৫৮ (পুরাতন) দাগে পৈতৃক সূত্রে পাওয়া ৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে বিবাদীগণ ভোগদখল করে আসছেন। জমির কাগজপত্র সংগ্রহের পর জানা যায়, উক্ত জমিটি শান্ত মিয়ার পূর্বপুরুষদের এবং ওয়ারিশ সূত্রে তারা এর বৈধ মালিক।
 
অভিযোগে আরও বলা হয়, জমি ছাড়ার জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিশি বৈঠক হলেও বিবাদীপক্ষ জমি ছাড়তে অস্বীকৃতি জানায়। বরং বাদী ও তার পরিবারকে নানা সময় হুমকি-ধমকি প্রদান করে। সর্বশেষ গত ১ অক্টোবর সকাল ১১টার দিকে শান্ত মিয়া ও তার পরিবারের সদস্যরা জমিতে গেলে বিবাদীগণ তাদের উপর হামলার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
 
বাদী শান্ত মিয়া অভিযোগে আরও জানান, বিবাদীগণ অত্যন্ত প্রভাবশালী ও খারাপ প্রকৃতির লোক। তারা জোরপূর্বক জমি দখল করে রেখেছে, ফলে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
 
শনিবার (৪ অক্টোবর) সরেজমিনে গেলে স্থানীয় কয়েকজন জানান, দখলকৃত জায়গার দলিলমুলে মালিক শান্তু মিয়ার পূর্ব পুরুষগন। শান্তু মিয়ার ভাগ্নি আনেছা আক্তারের কোন বাড়ি না থাকায় শান্তু মিয়ার বাবা এই বাড়িতে থাকতে দিয়েছিলো। কিছুদিন পর আনেছা ও তার পরিবার একই গ্রামে একটি খুনের মামলার আসামি হওয়ায় এই বাড়ি ছেড়ে পালিয়ে চলে যায়। এই সুযোগে রেহানা ও তার পরিবার জোর পূর্বক ঘর দখল করে এখন পাওনা টাকার কথা বলছে।
 
বিবাদী মোহাম্মদ আলীর ও রেহানা আক্তারের সাথে কথা বললে তারা জানান, তারা আনেছা আক্তার যিনি (শান্তু মিয়ার ভাগ্নির) কাছে সুদের উপরে ১লক্ষ ৫ হাজার টাকা পায়। টাকা পরিশোধ না করিলে তারা দখলকৃত বাড়ি ছাড়বে না। 
 
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ