ঢাকা , রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণায় বিদ্যুতায়িত নারিকেল গাছে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-১০-০৩ ১৮:০৯:৪১
নেত্রকোণায় বিদ্যুতায়িত নারিকেল গাছে কিশোরের মৃত্যু নেত্রকোণায় বিদ্যুতায়িত নারিকেল গাছে কিশোরের মৃত্যু
 
স্টাফ রিপোর্টারঃ 
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিফাত (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বলাই শিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত সরাপাড়া গ্রামের শহিদুল্লাহ’র ছেলে।

 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিফাত বাড়ির পাশের একটি নারিকেল গাছে উঠে নারিকেল পাড়তে যায়। এ সময় হাতে থাকা দা দিয়ে গাছের একটি ডাল কাটতে গেলে সেটি হেলে বিদ্যুতের মেইন লাইনের তারে পড়ে যায়। মুহূর্তেই পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে সিফাতের মরদেহ গাছ থেকে নামিয়ে আনে।

 
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ