বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বর্ণাঢ্য র্যালি
আপডেট সময় :
২০২৫-০৯-২৭ ১৫:২৩:১৩
বোয়ালখালীতে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বর্ণাঢ্য র্যালি
এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৩৭ তম উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী ও শাখা সমূহের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
আজ শনিবার ২৭ সেপ্টেম্বর,সকাল ৯ টায একটি কমিউনিটি সেন্টারে র্যালির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রহমত উল্লাহ।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় পর্ষদের সদস্য আলহাজ্ব নুরুল করিম নুরুর সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা সমন্বয়কারী আরেফিন রিয়াদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রিয় পর্ষদের সদস্য আলহাজ্ব আবদুল আজিজ ভাণ্ডারী, সাবেক সমন্বয়কারী নুরুল হক ফকির, সমন্বয়কারী নুরুল ইসলাম অডিটর, সৈয়দুর রহমান ও আনোয়ারা বেগম ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসেম, তাজকিয়া কেন্দ্রিয় পর্ষদের সাবেক সভাপতি এইচ আর মেহবুব জিকো, সাবেক সহ সভাপতি সাজ্জাদ হোসেন, সমন্বয়কারী ও র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব ও সমন্বয়কারী মোস্তাফা কামাল, সমন্বয়কারী জানে আলম জাহাঙ্গীর, ফরিদ আহমদ, আলী আকবর, রেজাউল করিম রুবেল,নুরুল ইসলাম,ফারুক আযম,মিজানুর রহমান,বোয়ালখালী তাজকিয়ার সহ-সভাপতি রিমানুল ইসলাম রিমন, সাধারণ সম্পাদক ইয়াসিন মোহাম্মদ আসিফ। এসময় বোয়ালখালীস্থ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার সামাজিক,রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উদ্বোধনী বক্তব্যে উদ্বোধক বলেন " মাইজভাণ্ডারী ত্বরিকা একটি মানবিক ও অসম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত একটি ত্বরিকা।এই ত্বরিকার উদ্ভাবক তিনি রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বংশধর,রাসুলের পাকের ধারা অনুযায়ী বিশ্বকে শান্তি, সাম্য,ন্যায় প্রতিষ্ঠায় আজীবন কাজ করেছেন, তাঁর উত্তরসূরী বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)ও মানুষের আত্মিক উৎকর্ষতা ও মানবতার জন্য কাজ করে গেছেন, রেখে গেছেন সুন্দর ও সরল পথের দিশা। তাঁর উত্তরসূরী হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানবতার খেদমতে কাজ করে যাচ্ছেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স