ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল, পাঁচ দফা দাবির ঘোষণা


আপডেট সময় : ২০২৫-০৯-২৬ ২৩:২৬:৫১
দেবীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল, পাঁচ দফা দাবির ঘোষণা দেবীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল, পাঁচ দফা দাবির ঘোষণা

মোঃ আকতারুজ্জামান, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবিতে প্রায় পনেরো হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলা জামায়াতের উদ্যোগে পৌরসভার বিজয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।

ব্যানার, প্ল্যাকার্ড, দাড়ি–পাল্লা প্রতীক ও বিভিন্ন স্লোগানে মুখরিত এই বিক্ষোভ মিছিল জনসমুদ্রে পরিণত হয়। এর আগে, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেদের সভাপতিত্বে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ লুৎফর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল বাশার বসুনিয়াউপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ বেলাল হোসেনপৌর জামায়াতের আমির শেখ ফরিদ হাসান উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে।

পাশাপাশি স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বক্তারা আরও জানান, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কোনো আপস করবে না।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ