স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, এডহক কমিটির অভিভাবক সদস্য শাফায়েত আহমেদ।
কেন্দুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, উপজেলা বিএনপির সদস্য ফজলুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, কেন্দুয়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মামুন অর রশীদ মামুন, ১১ নং চিরাং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সালাহ উদ্দীন সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন, কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সিনিযর যুগ্ম আহবায়ক তৌফিকুল হক শিবলী, কেন্দুয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাজন খান প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি ও আধুনিক শিক্ষা ব্যবস্থার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন অতিথিবৃন্দ।