ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী মালামাল জব্দ ও ধ্বংস।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০৯-২৩ ২১:৫৮:১৯
৩ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী মালামাল জব্দ ও ধ্বংস। ৩ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী মালামাল জব্দ ও ধ্বংস।

​নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ লক্ষ টাকা জরিমানা ও বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী মালামাল জব্দ ও ধ্বংস।
 
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূল- এসব ক্ষেত্রে র‌্যাবের সক্রিয় অভিযান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩/০৯/২০২৫ তারিখে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট্ব ও র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন আটি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটি বাজার এলাকায় মোল্লা বাড়ির মো: সিয়াম’কে ২,০০,০০০/- টাকা জরিমানা এবং কোলচরের সানোয়ার রহমান’কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিপুল পরিমাণ নকল ঔষধ ও প্রসাধনী সামগ্রী জব্দ করে তা জনসমক্ষে ধ্বংস করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, উক্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য নিয়ে খেলছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে র‌্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ