আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০৯-১৭ ২১:০০:১৪
আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে গৌরনদীতে মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত
সাথে প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত
গৌরনদী প্রতিনিধি
আসন্ন শারদীয় দূর্গা উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গৌরনদীর মন্দির কমিটির সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরির সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আবদুল্লাহ আল মামুন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিরুল ইসলাম, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা পলাশ রায়, উপজেলা আনসার ভিডিপি অফিসার হামমাদ বীন হোসাইন, গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল রায় দুলু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন পালরদী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক রাজা রাম সাহা। সভায় বক্তব্য রাখেন নলচিড়া মন্দির কমিটির সভাপতি তাপস বনিক, গৌরনদী বন্দর কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ কুন্ড। সভায় গৌরনদী উপজেলার ৭৬টি মন্দির কমিটির সভাপতি সম্পাদকগন উপস্থিত থেকে আসন্ন দূর্গা উপসব শান্তিপূর্নভাবে অনুষ্ঠানের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন পরামর্শ দেন এবং প্রশাসন বিভিন্ন নির্দেশনা দেন
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স