তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে মহানগরীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য ও স্লোগানের প্রতিবাদে এবং অন্তর্র্বতীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ জানিয়ে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৪টায় যুবদলের সদস্য সচিব, মোঃ রফিকুল ইসলাম রবির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বোয়ালিয়া থানার মনি চত্ত¡র থেকে শুরু করে নগরীর গুরুত্বপ‚র্ণ রাজপথ প্রদক্ষিণ করে আলু-পট্টিতে গিয়ে শেষ হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইঞ্জি: মোঃ আরিফুজ্জামান সোহেল- সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর ও সদস্য সচিব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগর-সহ রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।