মাধবপুরে ৮মামলার পলাতক আসামী গ্রেফতার
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানা পুলিশের সহায়তায় বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আওলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্তার মিয়াকে গ্রেফতার করেন।
সে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মন্নর আলীর পুত্র।